আপনার জন্য আলাদা করে তৈরি

আপনার পছন্দেই প্রতিটি খুঁটিনাটি।

আপনার ঘর আর আপনার রুচি দুটোই আলাদা। তাই পছন্দের নকশা, মাপ, কাপড় আর রং মিলিয়ে এমন আসবাব তৈরি করি, যা হবে একান্তই আপনার মতো।

কারখানায় ওয়ার্ডরোবের ফিনিশিং চলছে
কাঠের বাক্সে হাতের খোদাই করা নকশার খুঁটিনাটি

নিজের মতো বেছে নিন

নকশা থেকে শেষ খুঁটিনাটি

আমাদের কোনো ডিজাইন পছন্দ করুন, অথবা নিজের ভাবনা নিয়ে আসুন। কোন কোন জায়গায় পরিবর্তন চান, একসঙ্গে ঠিক করি।

  • মাপ ঘরের জায়গা আর ব্যবহার অনুযায়ী
  • কাঠ ও অন্যান্য উপকরণ কাঠ বা বোর্ডের কোনটি মানাবে, আলোচনা করে বেছে নিন
  • রং ও ফিনিশিং ঘরের সঙ্গে মানানসই রং বা পলিশ
  • কাপড় সোফা, খাট বা চেয়ারের জন্য পছন্দের কাপড়
  • ভেতরের সাজানো কোথায় তাক, ড্রয়ার বা কাপড় রাখার জায়গা হবে
  • খুঁটিনাটি খোদাই, হাতল, পায়া আর কিনারার নকশা

কীভাবে শুরু করবেন

আপনার ভাবনা থেকে তৈরি আসবাব

প্রথমে আপনার পছন্দ বুঝি। নকশা, উপকরণ আর দাম ঠিক করেই তৈরির কাজ শুরু হয়।

  1. আপনার ভাবনা জানান

    পছন্দের ছবি, স্কেচ বা আমাদের কোনো ডিজাইনের কোড পাঠান।

  2. খুঁটিনাটি বেছে নিন

    মাপ, কাঠ, কাপড়, রং ও ফিনিশিং নিয়ে কথা বলি।

  3. দাম জেনে নিন

    যেভাবে তৈরি হবে তা ঠিক করে কাজ শুরুর আগেই দাম জানাই।

  4. তৈরি করি আপনার জন্য

    আপনার সঙ্গে ঠিক করা নকশায় কারখানায় তৈরি ও ফিনিশিং করা হয়।

আপনার পছন্দের আসবাব

কী চান, একটু জানান

চারটি ছোট ধাপে আপনার পছন্দ আর প্রয়োজন লিখতে পারেন। সব উত্তর দেওয়া জরুরি নয়। শেষে তথ্যগুলো গুছিয়ে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ তৈরি হবে।

ধাপ ১ / ৪ প্রায় এক মিনিট · আপনার তথ্য এখানে জমা থাকে না

কী বানাতে চান?

একটি বা একাধিক বেছে নিতে পারেন।

আগে সরাসরি কথা বলতে চান? সরাসরি মেসেজ করুন। খুঁটিনাটি নিয়ে সেখানেই কথা বলব।

আপনার মেসেজটি যেমন হবে

আখি ফার্নিচার হোয়াটসঅ্যাপ
হ্যালো আখি ফার্নিচার! আমার পছন্দমতো আসবাব বানাতে চাই। নিচে কিছু তথ্য দিলাম। — akhifurniture.com থেকে পাঠানো

হোয়াটসঅ্যাপে পাঠানোর আগে মেসেজটি বদলাতে পারবেন। এখানে লেখা তথ্য আমাদের ওয়েবসাইটে জমা হয় না।

যা জানতে চাইতে পারেন

নিজের পছন্দে তৈরি করার আগে

সব প্রশ্ন
অনলাইনে দাম কেন দেওয়া নেই?

মাপ, কী দিয়ে তৈরি হবে আর ফিনিশিংয়ের ওপর দাম বদলায়। আপনার পছন্দ ও প্রয়োজন বুঝে তাই দাম জানাই। ছবি বা ডিজাইন কোডসহ হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।

অন্য কোথাও দেখা ডিজাইন কি তৈরি করে দিতে পারবেন?

পছন্দের ছবিটি পাঠান। কী তৈরি করা সম্ভব আর আপনার ঘরের জন্য কীভাবে মানানো যায়, তা নিয়ে কথা বলব।

পছন্দমতো আসবাব তৈরি করতে কত দিন লাগে?

কী আসবাব, কোন উপকরণ আর কী ধরনের কাজ হবে—এসবের ওপর সময় নির্ভর করে। অর্ডার নিয়ে কথা বলার সময় সময়টাও জেনে নিন।

ঢাকার বাইরে ডেলিভারি দেন?

কোন এলাকায় দরকার, হোয়াটসঅ্যাপে জানান। সেখানে পৌঁছে দেওয়া সম্ভব কি না, আমরা জানাব।

মনের মতো আসবাবের কথা বলুন

কোনো ছবি বা স্কেচ থাকলে পাঠান। শুধু ভাবনাটুকু থাকলেও জানান—বাকি খুঁটিনাটি নিয়ে আমরা কথা বলব।